ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যে চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ - উইন্ডিজ সিরিজ

ads

আগামী বুধবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এই সিরিজে তিনটি ওয়ানডের সঙ্গে থাকছে দুটি টেস্ট ম্যাচ। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভি


সাধারণত দীর্ঘ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিসিবি। করোনাভাইরাসের প্রভাবে এবার শুধুমাত্র একটি সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রি করেছে বোর্ড।


বুধবার মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে ক্যারিবীয়দের সঙ্গে টাইগারদের ব্যাট-বলের লড়াই। এই সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম টাইগার্স। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ।

ads
ads
ads

Our Facebook Page